slider
নাটোর জেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান ও ৫২সদস্য প্রাথীর মনোনয়ন জমা

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা পরিষদ নির্বাচনে বৃহ¯পতিবার শেষ পর্যন্ত তিন চেয়ারম্যান ও ৫২সদস্য পদ প্রাথীর মনোনয়ন জমা হয়েছে। নিরবাচনের রিটার্নিং কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, চেয়ারম্যান প্রাথী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জাতীয় পাটির ড.নূরন নবী মৃধা ও মোঃ রায়হান শাহ। এছাড়া সাধারণ সদস্য পদে সাতটি পদের বিপরীতে ৩৯জন ও সংরক্ষিত নারী আসনের দুটি পদের বিপরীতে ১৩জন মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।




