slider

নাটোর জেলা পরিষদে অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন চেয়ারম্যান নির্বাচিত

নাটোর প্রতিনিধি : নাটোরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন বেসরকারি ভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি তার চশমা প্রতিকে পেয়েছেন ৫৪৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির প্রার্থী ড. নুরুননবী মৃধা তার ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৪৭ ভোট। নির্বাচনে ৮০৬জন ভোটারের মধ্যে ৭৯৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নাটোর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সাধারণ সদস্য হিসেবে বেসরকারি ভাবে নাটোর-১নং ওয়ার্ড (সিংড়া) মোঃ সরফরাজ নেওয়াজ, নাটোর-২ নং ওয়ার্ড (গুরুদাসপুর) মেহেদী হাসান, নাটোর-৩ নং ওয়ার্ড (বড়াইগ্রাম) শাহ আলম মাস্টার, নাটোর-৪ নং ওয়ার্ড (লালপুর) মোঃ মতিউর রহমান, নাটোর-৫ নং ওয়ার্ড (বাগাতিপাড়া) রেজাউল করিম রেজা, নাটোর-৬ নং ওয়ার্র্ড (নলডাঙ্গা) মোঃ সোহরাব হোসেন সোহাগ ও নাটোর-৭ নং ওয়ার্ড (সদর) আলী আকবর বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড ১,২ ও ৩ এ হুমায়রা জাহান ও ৪,৫,৬ও ৭ ওয়ার্ডে মোছাঃ লাভলী ইয়াসমিন বিজয়ী হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button