slider

নাটোর যুবলীগের বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি : দেশ বিরোধী বিএনপি জামাতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলা প্রতিবাদে নাটোরে জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহ¯পতিবার ১১টার দিকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কানাইখালী পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ স¤পাদক রুহুল আমিন বিপ্লব, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান আতিক, নাটোর পৌর আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান বুলেট, এন এস কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, যুব নেতা ব্যারিস্টার মেরাজ সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button