slider

নাটোরে ৭৫ কোটি টাকার ঘর পেল গৃহহীন পরিবার

নাটোর প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নাটোর জেলায় মোট ৭৫ কোটি ১১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৩ হাজার ৪৫৩টি ঘর পেল গৃহহীন পরিবার। এরই মধ্যে ১ হাজার ৯৩৯টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) আরও ৯৯৪টি ঘর হস্তান্তর করা হবে। বাকি ৫২০টি ঘরও স্বল্প সময়ে হস্তান্তর করা হবে। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় ডিসি শামীম আহমেদ জানান, নাটোর জেলার ৭টি উপজেলার জন্য প্রথম পর্যায়ে ৯ কোটি ৫৪ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে ৫৫৮টি ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২৬ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৩৮১টি ঘর নির্মাণ শেষে হস্তান্তর করা হয়। তৃতীয় পর্যায়ে মোট ৩৯ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ৫১৪টি ঘর নির্মাণ শুরু হয়। এরমধ্যে ৯৯৪টি ঘর ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত নির্মিত ৩ হাজার ৪৫৩টি ঘরের মধ্যে সদর উপজেলায়, নির্মাণ করা হয়েছে ৬৮৯টি, সিংড়া উপজেলায় ১ হাজার ২৯০টি, গুরুদাসপুর উপজেলায় ২৯৪টি, বড়াইগ্রাম উপজেলায় ৪৩৫টি, লালপুর উপজেলায় ২৩৪টি, বাগাতিপাড়া উপজেলায় ৩৩৪টি এবং নলডাঙ্গা উপজেলায় নির্মিত হয়েছে ১৭৭টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button