slider

নাটোরে ১৬২ পিস ইয়াবাসহ এএসআই আটক

নাটোর প্রতিনিধি : নাটোর থেকে ১৬২ পিস ইয়াবাসহ রাজশাহীর চারঘাট থানার এএসআই শাহনুল ইসলামকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রথবাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়।
নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রথবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একজনের গতিবিধি সন্দেহ হলে তার শরীরে তল্লাশি চালানো হয়। তখন শাহানুলের কাছ থেকে ১৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানতে পারেন শাহানুল রাজশাহীর চারঘাট থানার এএসআই। পরে তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এএসআই শাহনুলকে থানায় হস্তান্তরের কথা স্বীকার করেছেন সদর থানার ওসি নাছিম আহম্মেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button