slider

নাটোরে ১১ দফা দাবীতে প্রতিবদ্ধীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি : নাটোরে প্রতিবন্ধী ভাতা নুন্যতম পাঁচ হাজার টাকা করাসহ ১১ দফা দাবীতে মানব বন্ধন করেছে প্রতিবন্ধীরা। বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রতিবন্ধী সংস্থা নন্দনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কর্মসুচি গ্রহন করেছেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা ১১ দফা বাস্তবায়নে কার্যকরী প্রদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি দাবী জানান। দাবী গুলোর মধ্যে রয়েছে, প্রতিবন্ধীভাতা পাঁচ হাজার টাকা করা, সরকারি নিয়োগে প্রতিবন্ধী কোঠা প্রণয়ন করা। প্রতিবন্ধীদের জন্য তহবিল গঠন করা। একটি বাড়ি একটি খামারের মাদ্যমে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button