নাটোরে হেরোইন-গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিকাল ৪টায় সদর থানার হরিশপুর বাইপাস মহাসড়কে এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোমরাই এলাকায় এ অভিযান চালানো হয় বলে সিপিসি-২ র্যাব নাটোর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মো. দুখু মিয়ার ছেলে মোস্তফা কামাল মিন্টু (৪০), একই এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে মো. ছোটন (৩০) ও বাগাতিপাড়া উপজেলার সোনাপুর বাজার এলাকার মো. দুঃখু মণ্ডলের ছেলে মো. রবিউল ইসলাম সেন্টু (৩৫) ওরফে সেন্টু মণ্ডল। ফরহাদ হোসেন বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে হরিশপুর বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি এবং ডোমরাই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, ৬ হাজার ৪০০ পঞ্চাশ টাকা জব্দ করা হয় বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি বলেন, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী; তারা দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক বেচাকেনা করে আসছে। এ ঘটনায় নাটোর সদর ও বাগাতিপাড়া থানায় মাদক আইনে দুটি মামলা হয়েছে।




