নাটোরে হাজার হাজার পূণ্যার্থীর অংশ গ্রহণে বারুণী গঙ্গাস্নান অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরে হাজার হাজার পূণ্যার্থীর অংশ গ্রহণে বারুণী গঙ্গাস্লান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সদর উপজেলার বাকশোর ঘাটে গদাই নদীতে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্যøান অনুষ্ঠিত হয়। প্রায় ২৫০ শ বছর ধরে দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পূণ্যøান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী বাকশোর ঘাটে ভীড় জমাতে থাকেন। অন্য যে কোন ¯œানের চেয়ে এ ¯œানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে ¯œানে অংশ গ্রহণ করে থাকেন। এছাড়াও রাতে আয়োজন করা হয় কালী পূজার। এ উপলক্ষ্যে বাকশোর ঘাট এলাকা জুড়ে নানা রকম পসরা নিয়ে বসেছে মেলা। দূরদূরান্ত থেকে এসে জড় হয় সাধু সন্যাসীরা।
আয়োজকরা জানান, বছরের এই সময়টায় প্রতিবছরই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানে বিবিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা এই খানে সমবেত হন। গঙ্গাøান উপলক্ষে এলাকায় প্রতিটা বাড়িতে বাড়িতে আÍীয়-স্বজন আসে।




