slider

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি : নাটোরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ । আটকৃতরা হলেন -সদর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মজিদ (৩৫)এবং চাঁনপুর গ্রামের সোনাউল্লার ছেলে সিরাজুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। আগের দিন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চাঁনপুর গ্রামে ছাত্রীটি ধর্ষণের শিকার হয়।

পুলিশ জানান, রাজশাহীর জেলার তানোর থানার ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে নাটোর সদর উপজেলার চাঁনপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে তামিম আহমেদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে মঙ্গলবার বেলা ১২টার দিকে তানোর থেকে ওই স্কুলছাত্রীকে বেড়ানোর কথা বলে নাটোরে নিয়ে আসে তামিম। এরপর দিনের বেলায় বিভিন্ন স্থান ঘুরিয়ে রাতে মেয়েটিকে একটি কলাবাগানের ভিতর নিয়ে ধর্ষণ করে সে। পরে সকালে তামিম তার বন্ধু মজিদের কাছে মেয়েটিকে দিয়ে চলে যায়। পরে মজিদ ছাত্রীটিকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর মজিদ বেলা ১১টার দিকে মেয়েটিকে শহরের বনবেলঘরিয়া বাইপাসে রেখে চলে যায়। এ সময় স্কুল ছাত্রীটির অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে জানান ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মেয়েটির বাবাসহ পরিবারের সদস্যরা থানায় এসে তামিম, মজিদ ও তাদের অপর এক সহযোগী সিরাজুল ইসলাম সহ অজ্ঞাত আরও দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মজিদ ও সিরাজুলকে গ্রেফতার করে। কিন্তু মূল অভিযুক্ত তামিম পালিয়ে যায়। তাকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button