slider

নাটোরে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি : কেক কাটা, শোভাযাত্রা, পূ®প মাল্য অর্পন সহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে নাটোরে শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূ®পমাল্য অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে দলের নেতা কর্মিরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। পরে সেখানে কেক কাটা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন স¤পাদক শরিফুল ইসলাম রমজান, আওয়ামীলীগ নেতা সৈয়দ মত‘র্জা আলী বাবলু,শ্রমিক লীগের সভাপতি মঈনুল ইসলাম, সাধারন স¤পাদক আব্দুর রহিম সহ নেতা কর্মিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button