slider

নাটোরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩এর উদ্বোধন করা হয়েছে । আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের শংকর গোবিন্দ আধুনিক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই গেমস-এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্তি পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, যুব গেমসএর প্রতিনিধি মোঃ মবিনসহ অন্যান্যরা। জেলার ৭ টি উপজেলা থেকে খেলোয়াররা এই গেমসে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে সারাদেশে ক্রীড়াবিদ তৈরীর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অলি¤িপক এ্যাসোসিয়েশনের সার্বিক তত্বাবধানে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩এর উদ্বোধন করা হ’লো।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে ফিরে আসে। বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীরা ৬টি ইভেন্টসে প্রতিযোগিতা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button