slider
নাটোরে রোভার স্কাউটদের সামাজিক জবাবদিহি বিষয়ক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি : ডিস্ট্রিক্ট পলিসি ফোরম(ডিপিএফ)এর আয়োজনে নাটোরে সামাজিক জবাবদিহি নীতিমালা বিষয়ক সচেতনাতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের মীরপাড়ায় জেলা স্কাউট ভবনের হল রুমে এ সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা রোভারের সাবেক কমিশনার অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা
প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ। চার দিন ব্যাপি নাটোর জেলা রোভারের আয়োজনে “কোর্স ফর রোভার মেট” অনুষ্ঠানের আজ ছিল তৃতীয় দিন। দেশের দশটি জেলার নির্বাচিত প্রায় ১০৮জন রোভার স্কাউট এই কোর্সে অংশ গ্রহন করে।




