slider

নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরে মাদক মামলায় ইসাহাক আলী ছিটন নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে দায়রা জজ আদালত।
আজ ২৮ এপ্রিল বৃহ¯পতিবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ইসাহাক আলী লালপুর উপজেলার উধান পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। মামলার রায়ে জানা যায়, ২০১৯ সালের ১৫ মার্চ লালপুর উপজেলার উদান পাড়া গ্রামের ইসাহাক আলীর দেহ ও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করে ৭৬০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পরে পুলিশ ইসাহাক এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। সেই মামলায় তিন বছরে সাক্ষী গ্রহণ ও শুনানি অন্তে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button