slider

নাটোরে বিএনপির সমাবেশ

নাটোর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও ১ দফা দাবীতে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ। এ সময় বক্তব্য জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা মহিলা দলের সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান বাবুল চৌধুরী প্রমুখ। এ সময় বক্তার বলেন সরকার বিএনপি চেয়ারপারসন কে ভয় পায় বলেই বিদেশে চিকিৎসা নিতে যেতে দিচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকার তাকে শ্লো পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মারতে চায়। তাকে বিদেশে পাঠালে সব প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button