slider

নাটোরে বিএনপির লিফলেট বিতরন ও বিক্ষোভ সমাবেশ

নাটোর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিংসার দাবীতে ১৯ আগষ্ট পদযাত্রা সফল করা লক্ষে নাটোরে বিএনপির লিফলেট বিতরন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আলাই পুরস্থর্ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন দোকান ও সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, ছাত্র দলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম জুবায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন গণতন্ত্রের টুটি চেপে অবৈধ আওয়ামীলীগ শাসক গোষ্ঠী এক সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে। দেশে ন্যায়বিচার নেই ইনসাফ নেই। অবৈধ সরকার চক্রান্ত মূলক ভাবে উন্নত চিকিংসার বাধা প্রদান করে আসচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button