slider

নাটোরে বিএনপির মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নির্দলীয় নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ে নাটোরে মানবন্ধন করেছে বিএনপি। সকালে শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসৃুচি পালন করে জেলা বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, দেওযান শাহিনসহ নেতা কর্মিরা।

এসময় বক্তারা বলেন, ৭৪ সালে শেখ মুজিবর রহমানের আমলে দেশে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো। এখন সেই দুর্ভক্ষ আবার দেখা দিয়েছে। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণ না খেয়ে মারা যাবে। তাই সরকার পতনের আন্দোলনে সবাইকে শরীক হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button