নাটোরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নাটোর প্রতিনিধি : দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন দ্বাদশ বর্ষ পেরিয়ে দুই যুগে পদার্পন উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় । মঙ্গলবার বেলা ১২ টায় শহরের কানাইখালীস্থ ইউনাইটেড প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ ।
ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মাহবুব হোসেন,গণমাধ্যমকর্মী হালিম খান, আলমামুন,ইসাহাক আলী,আব্দুল মজিদ,নাইমুর রহমান,মেহেদী হাসান বাবু,বিশিষ্ট সমাজসেবক খাঁন মামুন,বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের বাংলাদেশ প্রতিদিনের অকাল প্রয়াত নির্বাহী স¤পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নিরবতা পালন করা হয় ।
প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আহম্মেদ বলেন,বাংলাদেশ প্রতিদিন শুধু মাত্র দেশের সর্বাধিক প্রচারিত একটি পত্রিকায় নয়। একটি প্রতিষ্ঠান। দেশের উন্নয়নে, দুর্যোগে, দু:সময়ে বাংলাদেশ প্রতিদিনের অবদান অন্যন্য। বাংলাদেশ প্রতিদিন সত্য প্রকাশে অটল থাকে। যে কারণে বাংলাদেশ প্রতিদিন পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছেন । বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সকল বাধা পেরিয়ে আজ শুধু সর্বাধিক প্রচারিত সংবাদপত্রই নয়-এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী এই পত্রিকাটি দেশের সাহসী তরুণদের সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিশ্ব বুকে একটি উন্নত ও সমৃদ্ধশালী আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।




