slider

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালিত

নাটোর প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু¯পার্ঘ্য নিবেদন, এত মিনিট নিরবতা ও দোয়া করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অপরদিকে জেলা আওয়ামী লীগ পৃথক দুটি স্থানে দিবসটি পালন করে। শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে দলের পক্ষ থেকে জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলন,এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। এ সময় নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রতœা আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরের কান্দিভিটাস্থ বাসভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু¯পার্ঘ্য নিবেদন, এক মিনিট নিরবতা, দোয়া ও রক্তদান কর্মসুচির আয়োজন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক স¤পাদক দিলীপ কুমার দাস ও উপ-সাংগঠনিক স¤পাদক আকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নাটোরের অন্যান্য উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, ফাতেহা পাঠ, মোনাজাত, মিলাদ মাহফিল ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button