slider

নাটোরে পানিতে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের নোভা আক্তার (৮) ও স¤্রাট (৭) নামে সহোদর ভাই বোনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের উত্তর বড়গাছা জলারপাড় মহল্লায় এ ঘটনা ঘটে। তারা উত্তর বড়গাছা জলারপাড় এলাকার শিমুল হোসেনের সন্তান ।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাসায় খেলাধুলা করছিল সহোদর ওই দুই ভাই বোন । মা রিতা বেগম রান্না শেষে বাচ্চাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে । পরে দুপুরে তাদের সন্ধানের জন্য শহরে মাইকিং করা হয় । পরে বিকাল ৫ টার দিকে বাসার পাশের ডোবা থেকে প্রতিবেশীরা এসে তাদের লাশ উদ্ধার করে বলে জানা গেছে। এদিকে পানিতে ডুবে সহোদর ভাই বোনের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button