slider

নাটোরে তারণ্যের সমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরন

নাটোর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুন বগুড়াতে যুব দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের তারণ্যের সমাবেশ উপলক্ষে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ ছাত্রদলের উদ্যেগে লিফলেট বিতরন করা হয়। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১২ টায় নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজে ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক এস এম জুবায়ের নেতৃত্বে লিফলেট বিতরন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মীর হাবিব, যুগ্ন আহবায়ক কে এম আরিফ, সদস্য সমজান আলী, আরাফাত হোসেন, নাইম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ফ্যাসিবাদ সরকার কে উচ্ছেদ করতে হলে তরুণ ও যুব সমাজ কে গর্জে উঠতে হবে। তবেই এই অবৈধ সরকার কে পতন ঘটনো সম্ভব হবে। আর এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিবে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button