slider

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় এক নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় ইক্ষুবাহী এক ট্রাক্টরের ধাক্কায় মমতা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম রাজশাহী চারঘাট উপজেলার কালুহাটি গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুপুরে মমতা বেগম ভ্যানযোগে বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজার থেকে চাইপাড়া গুচ্ছগ্রামে যাচ্ছিলেন। পকেটখালি এলাকায় পৌছালে ইক্ষুবাহী একটি ট্রাক্টর ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি। পরে ট্রাক্টকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম আরো জানান, ঘটনার পরেই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button