slider

নাটোরে ঝিঁনুকের ভেতর আল্লাহর নাম ! ঝিনুকটি দেখতে উৎসুক জনতার ভিড়

নাটোর প্রতিনিধি : কখনো পাথরে, কখনো গাছের পাতায়,কখনো মাংসে আবার কখনো মাছের গায়ে আরবি বর্ণে আল্লাহ শব্দটি লেখা রয়েছে এমন খবর মাঝে মধ্যেই শোনা গিয়েছে। এবার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের এক ফসলী মাঠে পাওয়া এক ঝিঁনুকের ভেতর খোদাই করা আল্লাহসাদৃশ্য লেখা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । ঝিনুকের ভেতরে আরবীতে লিখা ”ইয়া আল্লাহ” ঘটনাটি জানাজানি হলে ঝিনুকটি একনজর দেখতে উপজেলার ভট্টপাড়া গ্রামে আজাদুল শেখের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, প্রাকৃতিকভাবেই এই ঝিনুকে খোদাই হয়েছে আল্লাহরর নাম। ঝিনুকে ইয়া আল্লাহ লেখা নিয়ে অবশ্য সন্দেহও রয়েছে অনেকের।
মাধনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বার এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান মঙ্গলবার বিকালে বিষয়টির সত্যাতা নিশ্চিত করেছেন।বর্তমানে ঝিনুকটি রয়েছে ওই গ্রামের আজাদুল শেখের বাড়িতে।
আজাদুল জানান,গত রবিবার তার স্ত্রী আক্সগুর বিবি বাড়ির পাশের ফসলী মাঠে থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছিল। পথে ওই ঝিঁনুকটি পান। ওই ঝিনুক দিয়ে রান্নার পাতিলের ময়লা পরিস্কার করবেন বলে সিদ্ধান্ত নেন। বাড়ি ফিরে ঝিনুকটির দুই কপাট আলাদা করতেই আরবীতে লেখা “ইয়া আল্লাহ “দেখতে পান। পরে ঝিনুকটি পরিস্কার করে ধোয়ার পর লেখাটা আরো ¯পষ্ট হয়ে ওঠে। প্রতিবেশীদের দেখালে তারাও আশ্চর্য হন। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকার উৎসুক জনতা ভীড় করতে থাকে ওই লেখা এক নজর দেখার জন্য।।এসময় ওই ঝিঁনুকে ইয়া-আল্লাহ লেখা দেখে অনেককে সুবাহানআল্লাহ ,আলহামদুল্লিাহ বলে জিকির করতে দেখা যায় ।অলেীকিক এই ঝিনুকটি বাড়িতেই সংরক্ষণ করবেন বলে জানান তিনি ।
ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসে তার। যেহেতু এলাকাটি তার ওয়ার্ডে,তাই সত্যতা জানতে খোঁজ নেন। এসময় স্থানীয়রা জানান,তারা আজাদুলের বাড়িতে গিয়ে ওই ঝিনুকটি দেখেছেন।।
এব্যাপারে জানতে চাইলেনলডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক বলেন, মহান আল্লাহর এটা কুদরত । তিনি যে সর্ব অবস্থায় বিরাজমান। তিনি যে অসীম শক্তিধর তার প্রমাণ বিভিন্ন সময়ে দৃশ্যমান হয়। অনেক সময় আমরা দেখি গাছের ছালে, পাথরের গায়ে, মাছের গায়ে কিংবা মাংসের টুকরায় মহান আল্লাহর নাম লেখা থাকে। একইভাবে ঝিনুকের মাঝে আল্লাহ নজির দেখিয়েছেন। মানুষকে বোঝাতে চেয়েছেন, তিনি সর্ব অবস্থায় বিরাজমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button