slider

নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি: নাটোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ উপলক্ষে শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ভবনের সামনে গিয়ে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, মনিমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button