slider

নাটোরে গাঁজাসহ এক ব্যক্তি আটক

নাটোর প্রতিনিধি : নাটোরে গাঁজাসহ লিটন মিয়া (২৮) নামের এক ব্যক্তি আটক করেছে র‌্যাব। আজ ১৫ আগস্ট সোমবার ভোর চারটার দিকে শহরের ভবানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৪ কেজি৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক লিটন মিয়া লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুন্ডা গৰামের সাইদুল ইসলাম ওরফে লন্ডি সাইদুলের ছেলে।
র‌্যাব-৫ সিপিসি-২,নাটোর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল আজ সোমবার ভোর চারটার দিকে শহরের মাদ্রাসা মোড় ভবানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ২৪ কেজি৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ লিটন মিয়াকে আটক করা হয় । এসময় গাঁজা পরিবহনের কাজে নিয়োজিত একটি সাদা মাইক্রোবাস জব্দ করাহয়।
তিনি আরো জানান আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে জব্দকৃত গাঁজা লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহকরে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button