slider

নাটোরে গলা কেটে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি : নাটোরে গলা কেটে সুমি সাহা (৩২) নামের এক গৃহবধূর আÍহত্যার অভিযোগ উঠেছে।সোমবার দুপুরে শহরের লালবাজার মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত সুমি একই এলাকার রণজিত সাহা ওরফে টেপা সাহার ছেলে স্বপন সাহার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমি সাহা মানসিক রোগী ছিলেন। গতকাল দুপুরে পরিবারের সকলে একসাথে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে সুমি সবার অজান্তে তার শয়ন কক্ষে গিয়ে তরকারি কাটা বটি দিয়ে নিজ গলায় কোপ দেয়। এসময় তার গোঙানির আওয়াজ পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। রাজশাহী নেয়ার পথে মৃত্যু হয় সুমির। পরিবারের লোকজন জানায়, নিহতের ৭ বছরের একটি ছেলে এবং তিন বছরের একটি মেয়ে রয়েছে।

নাটোর থানার ওসি নাছিম আহমেদ জানান, প্রাথমিকভাবে ওই গৃহবধূ বটি দিয়ে গলা কেটে আতœহত্যা করেছেন জানতে পেরে তিনি নিজেই ঘটনাস্থল লালবাজারের ওই বাড়ীতে যান। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button