slider

নাটোরে কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

নাটোর প্রতিনিধি : নাটোরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে অনুর্ধ্ব-১৬ খেলোয়াড়দের কাবাডি প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ বুধবার দুপুর বারোটায় ছাতনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাতনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র প্রামানিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।নাটোর সদর উপজেলার চারটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী হয় ছাতনী উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ বারোঘড়িয়া উচ্চ বিদ্যালয়।
জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button