নাটোরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নাটোর প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ৭ই মার্চ সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পু®পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নাটোর অনিমা চৌধুরি( জেলা পরিষদ) অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে সকালে শহরের কান্দিভিটুয়া জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য রতœা আহমেদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুর রহমান খান,পুলিশ সুপার মো. সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি প্রমুখ।




