slider

নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নাটোর প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস ও জেলা প্রশাসক শামীম আহমেদের নেতৃত্বে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে পু®প স্তবক অর্পণ করা হয়। পু®পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস ওস্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
অপরদিকে জেলা শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শরিফুল ইসলাম রমজানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলার অন্যান্য উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button