slider

নাটোরে এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগে স্বর্ণকার গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোর শহরে এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগে গোপাল দাস (৩১) নামে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ আগষ্ট) দিবাগত রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গোপাল দাস নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণচৗকির পাড় এলাকার মৃত প্রদীপ দাসের ছেলে।
পুলিশ ও ধর্ষিতার পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত গোপালদের শহরের স্বর্ণকার পট্রিতে “প্রদীপ নাক ফুল ঘর ” স্বর্ণের দোকান ছিল। ভিকটিমের স্বামীও তার সাথে স্বর্ণের কাজ করতেন এবং একই এলাকায় বসবাস করেন। গত সোমবার সন্ধ্যায় পারিবারিক অনুষ্ঠানের জন্য কড়াই আনতে গোপাল ভিকটিমের বাসায় প্রবেশ করে। এসময় বাড়ির মধ্যে পরিবারের অন্য সদস্যরা না থাকায় ওই গৃহবধুকে গোপাল জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পবর্তীতে বিষয়টি স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জানালে ওই রাতেই সদর থানায় গোপাল দাসকে আসামি করে একটি মামলা দায়ের করেন ধর্ষণের
শিকার গৃহবধু।
এব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া পরে ওই রাতেই আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে তাকে নাটোর কোর্ট প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button