নাটোরে উপ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীর উপর হামলা
নাটোর প্রতিনিধি : নাটোরের ছাতনী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য প্রার্থী ও তার কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে মোরগ প্রতীকের সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বাবুসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) রাত ১১ টাার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্য প্রার্থী নূরুল ইসলাম বাবু বলেন, রাতে নির্বাচনী প্রচারণা শেষে আমার সমর্থকদের নিয়ে বাসায় যাচ্ছিলাম এ সময় ছাতনী দিয়ার এলাকায় অপর প্রার্থী আমিনুল ইসলাম বিপ্লব ও তার ছেলে সহ ধাওয়া করে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় তারা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাসিম আহমেদ জানান,এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৭ জুলাই ছাতনী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে । ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন আলীর মৃত্যুজনিত কারণে উপ নির্বাচনের আয়োজন করা হয় ।এই নির্বাচনে অকাল প্রয়াত মহসিন আলীর ছেলে নূরুল ইসলাম বাবুসহ ৫ জন প্রতিদন্দিতা করছে ।




