slider

নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

নাটোর প্রতিনিধি : নাটোরে ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর সিভিল সার্জন অফিসের হলরুমে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন- ডা. রাজেশ কুমার, ডা. মোহাম্মদ রাসেল প্রমুখ।
এই কর্মশালায় সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুনের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়। এসময় বাস্তবায়ন কৌশল নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন মো. ইনজামুল হক মেডিকেল অফিসার।

কর্মশালায় জানানো হয়, আগামী ২০ ফেব্র“য়ারি নাটোর জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাত উপজেলার ৫২টি ইউনিয়নের ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২ হাজার ৭৭৬ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন এ প্লাস খাওয়ানো কাজে নিয়োজিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button