নাটোরে অনশন কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

নাটোর প্রতিনিধি : জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সমতল আদিবাসীদের জন্য পৃথক কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে নাটোরে অনশন কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।শনিবার সকাল-সন্ধ্যা কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখারআয়োজনে অনশন কর্মসূচি শুরু। দিনব্যাপী এই অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেননাটোর জেলার রাজ্য হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা সাধারণ স¤পাদক সুব্রত সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার কমিটির সাধারণ স¤পাদক পরিমল কুমার ঘোষ। এসময় জেলার সাতটি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার সংখ্যালঘুদের নিয়ে যে প্রতিশ্র“তি দিয়েছিল া বাস্তবায়ন করেনি। আগামী সংসদ নির্বাচনের আগেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ ৬দফা দাবি বাস্তবায়নের
দাবী জানান বক্তারা।




