slider

নাটোরে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টহয়ে বাবা ও ছেলের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরে অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে শহরতলীর গুনারীগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, একই এলাকার প্রয়াত গেদনা মিয়ার ছেলে শুকুর আলী (৩৩) ওতার সপ্তম শ্রেণীর পড়–য়া ছেলে আমির হামজা শুভ (১৪)।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, অটোরিক্সা চালক শুকুর আলী তার রিক্সাটি চালানো শেষে বাড়ীতে ফিরে বিদ্যুতের সুইচে চার্জ দিতে যায়। এ সময় অসাবধানতাবসত শুকুর আলী বিদ্যুতায়িত হয়। ঘটনাটি তার স্কুল পড়ুয়া ছেলে শুভ দেখতে পেয়ে তার বাবাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এসময় মেইন সুইচ অফ করে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button