নাটোরের বিশিষ্ট শিল্পপতি একরামুল হক আর নেই

নাটোর প্রতিনিধি : নাটোরের কৃতিসন্তান ও দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ম্যাক্সিম গ্রুপ ও ইএইচ ফেবিক্স লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক একরামুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহ¯পতিবার দুপুর ১২ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে এক ছেলে এবং এক মেয়েসহ পুত্র, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহ¯পতিবার বাদ মাগরিব উত্তরা ১২নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে প্রথম
জানাযা অনুষ্ঠিত হয়। শুক্রবার চট্রগ্রামের চাঁটগাহ আবাসিক এলাকায় দ্বিতীয় দফা জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে ।
মরহুম এডভোকেট আব্দুল হকের ছেলে একরামুল হক ১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারী নাটোর শহরের পুরাতন থানাপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন । স্বাধীনতার পর তিনি ম্যাক্সিম গ্রুপ প্রতিষ্ঠা করেন। এই গ্রুপে এখন দেশের অন্যতম বৃহৎ রপ্তানীমূখী শিল্পগোষ্ঠী। ম্যাক্সিম গ্রুপের বিভিন্ন শিল্প শিল্পপ্রতিষ্ঠানে দেশের ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। একরামুল হক শিক্ষা ও স্বাস্থ্য খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন নাটোরের সুশীল সমাজ, শিক্ষক, রাজনীতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা। তারা তাদের শোকবার্তায় লিখেন একরামুল হকের মৃত্যুতে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে হারিয়ে আমরা শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।




