sliderস্থানিয়

নাগেশ্বরী ইাউএনও শারমিন জাহান লুনার দক্ষতায় আইন-শৃঙ্খলার উন্নতি

কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরী উপজেলার জনসাধারণের সার্বিক নিরাপত্তা, আইনি ও আর্থিক সহায়তা, পরামর্শ প্রদানসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম প্রতিরোধে সহকারী কমিশনার (ভূমি)’সহ থানা প্রশাসনকে নিয়ে নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করণসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন।

সম্প্রতি, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা (১৪ ডিসেম্বর.) যোগদান করে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ বিশেষ অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে নেওয়াশী ইউনিয়নের পানাকুড়ি গ্রামের ফজর আলীর বাড়ী সংলগ্ন দুই ফসলি জমি থেকে অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১জনকে ৭ দিনের কারাদণ্ড, ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১জনকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন। অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা যোগদান করার পর থেকে জনসেবার মাধ্যমে নাগেশ্বরী পৌরসভা এবং রামখানা, রায়গঞ্জ, বামনডাঙ্গা, বেরুবাড়ী, সন্তোষপুর, হাসনাবাদ, নেওয়াশী, ভিতরবন্দ, কালীগঞ্জ, নুনখাওয়া, নারায়নপুর, কেদার, নল্লভেরখাষ এবং কচাকাটা ইউনিয়নের মানুষের হৃদয়ে আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন এবং আন্তরিকতার সাথে মানুষকে আইনি ও আর্থিক সহায়তা, পরামর্শ প্রদানে আত্মবিশ্বাস অর্জন করে জননন্দিত হয়ে উঠছেন।

নাগেশ্বরী উপজেলার মাইদুল ইসলাম, আব্দুল করিম, ইসলাম হোসেন, বেল্লাল হোসেনসহ অনেকে বলেন, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা যোগদান করার পর থেকে উপজেলায় আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি আন্তরিকতার সাথে বিধি মোতাবেক আইনি ও আর্থিক সহায়তা, পরামর্শ প্রদান করাহ মাদক, জুয়াখেলা এবং বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসনকে নিয়ে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করে আসছেন। আমাদের মতো সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করছেন।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা বলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার মানুষের অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করছি। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। আমরা আমাদের দায়িত্ব থেকে সকল শ্রেণীর মানুষদের সেবা প্রদান করে আসছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button