উপমহাদেশশিরোনাম

নাগরিকত্ব আইন ঠেকাতে আবার মাঠে নামছেন মমতা

নাগরিকত্ব আইনের বিরোধিতায় এবার একাধিক কর্মসূচি নিয়ে পথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার দল তৃণমূল থেকে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রতিবাদ সভা হবে। ৫-৭ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ব্লক ও ওয়ার্ডে। ৭ তারিখ পথসভা।
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকেই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ পাসের পর থেকেই রাজপথে নেমে সরব হয়েছেন তিনি।
সংশোধিত আইনে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।
পশ্চিমবঙ্গসহ তিনটি রাজ্য এই নতুন আইন কার্যকর করতে রাজি হয়নি। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য বলছে, রাজ্যগুলোর পক্ষে এটি কার্যকর না করার কোনও সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button