শিরোনাম

নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়িতে উন্নয়ন কাজের উদ্ভোধন করলেন পার্বত্য মন্ত্রী

সীমান্ত প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং(এমপি) নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়ির উন্নয়ন কাজের শুভ উদ্ধোধন করেছেন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ও সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার জানান, “মন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি; মন্ত্রীকে বরণ করতে নাইক্ষ্যংছড়িবাসী প্রস্তুত।”
আজ ৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউজে উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রেস্ট হাউজ চত্বরে তিনি সকাল ১০: ৩০ টায় প্রশিক্ষিত মৎস্য চাষী ও প্রাতিষ্ঠানিক পুকুরে অবমুক্তকরণের জন্য মৎস্য পোনা বিতরণ করেন।
সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় সোনাইছড়িতে বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন,বাইন্ন্যার ঝিড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও ১১ঃ৩০ টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে LGD এর তত্ত্বাবধানে নির্মিত সোনাইছড়ি ইউপি ভবন উদ্বোধন, ইউনিয়ন পরিষদ চত্বরে LGD এর তত্ত্বাবধানে তুমব্রু -কুতুপালং সড়ক উন্নয়ন, তুমব্রু জিসি টু বিটিভি রিলে স্টেশন ভায়া পশ্চিকমকুল সড়ক, উদ্বোধন করেন।
উদ্ভোধনকালে মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলাপ্রশাসক বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজি, সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলাম, পার্বত্য চট্রগ্রম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অাবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান নির্বাহী প্রকৌশলী এলজিইডি জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী পার্বত্য জেলাপরিষদ মাহাবুবুর রহমান, বান্দরবান সদর পৌরসভা মেয়র ইসলাম বেবী।
উদ্ভোধনে উপস্হিত ছিলেন,নির্বাহী অফিসার সাদিয়া আফ্রিন কচি,ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল বশর বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ,এ্যাডভোকেট তারেক আজিজ জামি ঢাকা জজ কোর্ট, সহকারি কমিশানার ভুমি আশরাফুল হক,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, ওসি (তদন্ত) কানান চৌধুরী, জেলাপরিষদের সদস্য ক্যনোওয়ান চাক, উপজলা ভাইস চেয়াম্যান মংহ্লাওয়ে মার্মা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু তাহের কোম্পানি, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান,
জেলা ছাত্রলীগের কাউছার সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু, সাধারণ সম্পাদক রেজাউল করিম,সোনাইছড়ি ইউপি চেয়াম্যান এন্যনিং মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম,দোছড়ি ইউপি চেয়ারম্যান হাবীব উল্লাহ, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঈীর আজিজ, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঈীর আলম বাহাদুর, ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর, ঘুমধুম ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল রানা, ঘুমধুম ইউনিয়ন ছাত্র লীগের সাধারন সম্পাধক মোঃ ওসমান, ঘুমধুম ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাধক বোরহান আজিজ, প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও তিনি তুমব্রু-কচুবনিয়া সড়ক হতে রেজু আমতলী বাজার বিজিবি ক্যাম্প ভায়া মগঘাট রাস্তা,নাইক্ষ্যংছড়ি থেকে তুমব্রু এবং সোনাইছড়ি থেকে কাউয়ার খোপ সড়কে ৪ টি ব্রিজ, সোনাইছড়ি ইউপি হতে পান্তাকানা বাজার পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর তত্ত্বাবধানে সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন,যাত্রী ছাউনি,বৌদ্ধ বিহারের মহিলা সাধন ঘর, সোনাইছড়ি বটতলী পাড়া GFS এর উদ্বোধন এবং মন্ত্রী মহোদয় প্রতিশ্রুত দেয়া বড়ইতলী বেসরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে ল্যাপটপ তুলে দেন।
মত বিনিময় অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন। আগামীতে ঘরে ঘরে বিদ্যুৎসহ নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীর বিভিন্ন দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর আরো বলেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা, মানবতার (মা), দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার। তাই দেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
সবশেষে মন্ত্রী মত বিনিময় অনুষ্ঠানে সকলকে নিজ,নিজ দায়িত্ব থেকে নিজের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য সবিনয়ে অনুরোধ জানান।
যার সুফল এলাকার মানুষ ভোগ করছে। মন্ত্রী বলেন বান্দরবান জেলার মানুষের ভাগ্য বদলে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নাই। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button