slider

নলডাঙ্গা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার নলডাঙ্গা থেকে ধর্ষণ ও চুরি মামলার পলাতক প্রধান আসামী মোঃ মিলন (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব। আজ ৪ জুলাই মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত মিলন নাটোর সদর থানার মল্লিকহাটি মহল্লার মোঃ মুসার ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যা¤েপর একটি অপারেশন দল আজ ৩ টার দিকে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নাটোর সদর থানার একটি ধর্ষণ ও চুরির মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী মিলনকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, মোঃ মিলন (৪০) তারঅপর ২ (দুই) সহযোগী সহায়তায় গত ৫ জুন রাতে ভিকটিমের ঘরে প্রবেশ করে। পরে ভিকটিমকে মারধর করে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভিকটিমের নিকটে থাকা স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে নাটোর জেলার সদর থানায় মিলন এবং তার সহযোগীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড হওয়ার পর গ্রেফতার এড়ানোর জন্য মিলন ও তার সহযোগী প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button