slider

নলডাঙ্গায় ভ্যান উল্টে সাবেক সেনা সদস্য নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটির ধাক্কায় অটোচার্জার ভ্যানউল্টে শেখ শাহিন আলমঙ্গীর (৭০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে। সোমবার (১৫ মে) দুপুর ১টার সময় উপজেলার নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ শাহিন আলমঙ্গীর জেলার সিংড়া উপজেলার উত্তর ঢাকঢোল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে শেখ শাহিন আলমঙ্গীর একটি অটোচার্জার ভ্যানে করে নলডাঙ্গার দিকে আসছিলেন। পথে নলডাঙ্গা-শেরকোল সড়কের রায়সিংহপুর এলাকায় পৌছালে বিপরীত দিকে থেকে শ্যালো ইঞ্জিন চালিত গরুবাহি ভুটভুটি আসছিল। একই সময়ে অপর একটি ভ্যান গাড়িও এসে পড়ে। এ অবস্থায় ওই ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে ভুটভুটির সাথে ধাক্কা লেখে অটোচার্জার ভ্যানটি উল্টে যায়। এসময় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপাওে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button