slider

নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ডোবার পানিতে ডুবে মোঃ ইউসুফ হোসেন নামের ২ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর শেখ পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ইউসুফ ওই গ্রামের বাসিন্দা শাহিনুর হোসেনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানান, রবিবার সকালে সবার অজান্তে খেলতে খেলতে শিশুটি বাড়ি পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় । পরে বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ডোবা থেকে ইউসুফকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা উদ্ধার করে।

পরে উসুফকে মাধনগর উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি একটি দুঃখ জনক ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button