slider

নলডাঙ্গায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রায় ৭০ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারী ৩০০মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
সোমবার(৪ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রহ্মপুর বাজার এলাকা ও ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে বারনই নদী থেকে এসব জাল জব্দ করে ধ্বংস করে,উপজেলা মৎস্য বিভাগ। অভিযান শেষে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন,চায়না দুয়ারী জালে ছোট বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারেনা। ফলে নদ-নদী,খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে।
বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচির্ত্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button