নলডাঙ্গায় ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন॥ উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার দাবি

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার সমর্থকদের হামলায় নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার স্থানীয় আমতলী স্কুল মাঠে তার জানাযা নামাজশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ উপজেলা আওয়ামীল, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। জামিউল আলীম জীবন নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফিরোজের ভাতিজা ও ফরহাদ হোসেনের ছেলে। জীবন নলডাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানাযা জানাযার্পূব সমাবশেে এক সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম জানান, জামিউল আলীম জীবনের পরিবার এলাকার ত্যাগী আওয়ামীলীগ পরিবার। জীবন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যায়ের প্রতিবাদ করায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তার দুই ভাইসহ সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। তারা জীবনের বাবাকে মারপিট করে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান । তিনি আরোও বলেন, ২১ তারখিে জীবন মারা গলেও এই চারদনি কারা আইসইিউতে লাশ নিয়ে নাটক করলো তা খুজঁে বরে করতে হবে । তাদের চেহারা উন্মুক্ত করতে হবে। উপজলো চয়োরম্যান আসাদসহ এর হোতাদরে বচিাররে আওতায় আনতে হব।ে এছাড়া উপজলো ছাত্রলীগ থকেে শোকর্বাতা দয়ো হলওে জলো ছাত্রলীগরে নর্লিপ্তিতা নয়িে সমালোচনা করনে এমপ।ি জলো ছাত্রলীগ সভাপতরি নাম উল্লখে করে এর জন্য দুঃখ প্রকাশ প্রকাশ করনে তনি।ি এদকিে নতেৃবৃন্দ নহিতরে ঘটনায় জড়তি আসাদ ও তার ভাইসহ সর্মথকদরে অবলিম্বে গ্রফেতার করে আইনরে আওতায় আনার আহবান জানান।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিুফুল ইসলাম রমজান জানান, এই ঘটনার সাথে জড়িত যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তিনি আরো জানান, জেলা আওয়ামীলীগ এই ঘটনের ঘটনা সমর্থণ করে না।এছাড়া আসাদকে দল থকেে বহস্কিার করতে উপজলো আওয়ামীলীগকে নর্দিশে দনে ।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের নানা অপকর্ম তুলে ধরেন ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন। এই ঘটনার জেরে গত সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার আমতলী এলাকায় আসাদুজ্জামান আসাদ ও তার সমর্থকরা জামিউল আলীম জীবনকে পিটিয়ে গুরুতর আহত হয়েছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা দেড়টার দিকে মারা যান জামিউল। তবে, মঙ্গলবার থেকেই নিহতের পরিবার ও স্বজনরা জামিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জীবনের লাশ নিয়ে নাটক করা হয়েছে বলে তারা দাবি করেন।



