slider

নলডাঙ্গায় চার কৃষকের বসত ঘর পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে চার কৃষকের বসত ঘরসহ মূল্যবান আসবাব পত্র পুড়ে গেছে। আজ বুধবার ভোর রাতে নলডাঙ্গা পৌর এলাকার নওদাপাড়া মহলতায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছেন এলাকার মৃত সমসের আলীর স্ত্রী কুলসুম বেগম, ছেলে মকবুল হোসেন, রতন হোসেনের ছেলে শুকুর আলী ও আলমগীর হোসেন।অগ্নিকান্ডে চারজনের টিনের চালের তৈরি ৪টি বসত ঘর টিভি, ফ্রিজ, আসবাবপত্র এবং আলমগীরের ২টি টিনের ঘর ৪টি ছাগলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভোগী এসব পরিবার।
নাটোর ফায়ার স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে কৃষক মকবুলের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে পাশের বাড়িসহ আলমগীর হোসেনের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা।
নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. আকতার হামিদ জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে চারটি বাড়ির প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামল পুড়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button