slider

নলডাঙ্গায় আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে হারুন অর রশীদ নামে এক কৃষকের ৪ গোবাদি পশু গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২ টার সময় উপজেলার দুর্লভপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হারুন অর রশীদ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

খাজুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য এসএম আমজাদ হোসেন মন্টু জানান, রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন কৃষক হারুনুর রশীদ। ওই গোয়াল ঘরে একটি গাভী, দুইটি এড়েঁ গরু ও একটি বোকনাসহ ৪টি গরু রাখা ছিল।আনুমানিক রাত ২টার দিকে গোয়াল ঘরে আগুন লাগে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের লোকজন। কিন্তু মুহুর্তেই গোয়াল ঘরে থাকা ৪ টি গরু পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button