slider

নলছিটি সরকারি খাদ্য গুদামে দুদক’র সিলগালা

ঝালকাঠি প্রতিনিধি : গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি)’র অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে ঝালকাঠির
নলছিটি সরকারি খাদ্যগুদামের ২ নম্বর গুদাম সিলগালা করে দিয়েছে দুদক। ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাদ্যগুদামটি সিলগালা করে দেনদুদক’র সমন্বিত কার্যালয় পিরোজপুরের উপপরিচালক শেখ গোলাম মাওলা।

জানা গেছে, বোরো মৌসুমে নলছিটি সরকারি খাদ্য গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৪৪৩ মেট্রিক টন। কিন্তুখাদ্য গুদাম কর্তৃপক্ষ অবৈধভাবে ওই গুদামে ১৬০ মেট্রিক টন আমন মৌসুমের চাল সংরক্ষণ করেছেন বলে প্রমান পাওয়া গেছে। বোর মৌসুমে চালের সরকার নির্ধরিত দর আমন মৌসুমের চেয়ে
বেশি হওয়ায় বোর চালের সাথে কম দামে কেনা আমন চাল একত্রিত করে রাখেন গুদাম কর্মকর্তা মো. আবুল কালাম। বোরো মৌসুমে সরকার নির্ধারিত দর প্রতিকেজি চাল ৪০টাকা এবং আমন মৌসুমে প্রতিকেজি চাল ৩০টাকা। তাই বোর চালে সাথে আমন মৌসুমে কমদামে কেনা ১৬০ মে. টন (৫হাজার ৫৩৩ বস্তা) চাল মিলিয়ে রেখে সরকারি প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন এ গুদাম কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের এক কর্মকর্তা জানানন, বিধি মোতাবেক বোরো মৌসুমে আমন মৌসুমের কোনো চাল এ খাদ্য গুদামে থাকার কথা নয়।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে দুদক’র সমন্বিত কার্যালয় পিরোজপুরের উপপরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে দুদকের একটি টিম বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নলছিটি খাদ্য গুদামে অভিযান চালায়। এদিন প্রায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে আমন মৌসুমের বেশ কয়েক বস্ত চাল এ খাদ্যগুদামে পায় দুদক টিম। খবর পেয়ে ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসাইন খাদ্য গুদাম পরিদর্শনে আসেন । সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করে দুদকের উপপরিচালক ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে ২ নম্বর গুদামে সিলগালা করে দেন। পরে ফের গুদামের সমস্ত চাল যাচাই বাছাই করা হবে।
এব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি নলছিটি খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. আবুল কালাম।

অভিযান পরিচলনাকারী দুদকের সমন্বিত কার্যালয় পিরোজপুরের উপপরিচালক শেখ গোলাম মাওলা সংবাদিকদের প্রশ্নে জানান, এ ব্যাপারে এখনই কোন মন্তব্য করা যাবে না। যেহেতু গুদামের সমস্ত চাল যাচাই বাছাই করতে আরও সময় লাগবে। আপাতত আমরা গুদাম সিলগালা করে দিয়ে বৃহস্পতিবার ফের কাজ শুরু করবো। তবে অভিযানকালে এ গুদামে আমন মৌসুমের বেশ কয়েক বস্তা চাল পাওয়া গেছে। এতে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহষ্পতিবার দুদক টিম নলছিটি খাদ্যগুদামে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button