sliderস্থানিয়

নলছিটি প্রেসক্লাবে ইফতার ও দুয়া মহফিল

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: ঝালকাঠির ঐতিহ্যবাহী ‘নলছিটি প্রেসক্লাব’-এ দুয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ রমজান শুক্রবার (১৩ মার্চ) নলছিটি প্রেসক্লাব আয়োজিত এ ইফতার মহফিলে স্থানীয় সাংবাদিক, সুধীজন, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিজবী আহমেদ সবুজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াাত শেষে উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের সভাপতিত্বি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম, পরিদর্শক (তদন্ত) মো.আশ্রাফ আলী।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে পাবলিক লাইব্রেরির সভাপতি সামছুল আলম খান বাহার, নলছিটি পৌর বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.মাছুম শরীফ, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মো. মনির উজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, যুবদল আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শাহীন, যুগ্মআহ্বায়ক জিয়াউল কবির মিঠু, সদস্য সচিব পলাশ সজ্জ্বন, যুবদল নেতা হাসিবুল হাসান সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান, যুগ্মআহ্বায়ক আদিব হাসান, ভলানটিয়ার্স অব নলছিটির আহ্বায়ক মো. শাহাদাত আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া এ ইফতার মহফিলে নলছিটি প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button