sliderস্থানিয়

নলছিটির হয়বৎপুর তৌকাঠি স:প্রা:বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়নি

ঝালকাঠি প্রতিনিধি: সরকারি নির্দেশ এবং অর্থ বরাদ্দ থাকলেও ঝালকাঠির নলছিটিতে হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়নি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সারাদেশে ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বরাদ্দ অনুযায়ী অনুষ্ঠান পালনের নির্দেশনা দেওয়া হয়। উপজেলার হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কোনো আয়োজন না করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান পালিত হয়নি। এতে কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছে। এছাড়াও জুলাই-আগস্ট মাসে নিহতদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য সরকারি বরাদ্দের টাকাও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, সকাল ৯টায় অনুষ্ঠান হয়েছে কিন্তু ছবি তোলা হয়নি। তিনি স্কুলে উপস্থিত না থাকায় অন্যান্য শিক্ষকরা মিলে অনুষ্ঠান করেছেন বলেও তিনি দাবী করেন। ‎কিন্তু সরেজমিনে গিয়ে প্রধান শিক্ষকের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান রেজা জানান, আজ (৬ সেপ্টেম্বর)বিদ্যালয়ে মিলাদুন্নবী অনুষ্ঠান করা বাধ্যতামূলক ছিল। ওই বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন না করা হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button