slider
নলছিটিতে সহজ কোরআন শিক্ষার সবক অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সহজ কোরআন শিক্ষার সবক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৭নভেম্বর) সকাল আট ঘটিকায় মডেল রিসোর্স সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার ফিল্ড সুপারভাইজার মো. সাহাবুদ্দিন।
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নলছিটি শাখার মডেল কেয়ারটেকার মো.নুরুজ্জামান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ কেয়ারটেকার মো.আরিফ হোসেন, মো.আ. ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাদাৎ ফকির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.নুরুজ্জামান। এসময় উপজেলার ১০ টি কেন্দ্রের ১০০ শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।



