sliderস্থানিয়

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি: ‎ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত জরাজীর্ণ রাস্তার সংস্কার ও পুননির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার (২৩ জুন) বেলা ১১টার দিকে প্রতাপ বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এই কর্মসূচিতে অংশ নেন।

‎‎মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বহুদিন ধরে প্রতাপ বাজার থেকে আখড়াবাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁদা-পানিতে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়। দ্রুত সংস্কার না হলে আরও কঠিন পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
‎‎
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাজমুল হাসান টিটু, ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমিন হাওলাদার এবং স্থানীয় সমাজকর্মী হালিম হাওলাদার প্রমুখ।

‎‎পরে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতাপ বাজারে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button