sliderস্থানিয়

নলছিটিতে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়নে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিতের লক্ষে জন সচেতনতা বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিনের নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ে প্রচার প্রচারণার অংশ হিসেবে ওয়ার্ড সভা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার কুশাঙ্গল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুশাঙ্গল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান (প্যানেল চেয়ারম্যান) আইয়ুব আলী হাওলাদার।

এসময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম, হিসাব সহকারী আবুল হাসান মৃধা, ইউপি সদস্য আবদুর রব হাওলাদার, নজরুল ইসলাম, এছাহাক সরদার বক্তৃতা করেন। বক্তরা স্থানীয় সরকার বিভাগ ও রেজিস্ট্রার জেনারেল কার্যালয় কর্তৃক পাইলট প্রকল্প কর্মসুচি বাস্তবায়নে নলছিটি উপজেলায় শতভাগ জন্মমৃত্যু নিবন্ধনের বিষয়ে জোর দেন। এ ওয়ার্ড সভায় ইউনিয়নের ফয়রা ও মানপাশা গ্রামের সেবা প্রার্থীরা যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button